পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালীতে “পারস্পরিক শিখন কর্মসূচি প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প” শীর্ষক ‘অবহিতকরণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। পারস্পরিক শিখন কর্মসূচি একটি ফলাফল ভিত্তিক ’সমসাথী শিখন’ কার্যক্রম, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।
বৃহস্পতিবার পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘পারস্পরিক শিখন কর্মসূচি প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প’ শীর্ষক ‘অবহিতকরণ কর্মশালা’র প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: বোরহান উদ্দিন ভূঞা, প্রকল্প পরিচালক (যুগ্মসচিব), পারস্পরিক শিখন কর্মসূচি (এইচএলপি) প্রকল্প। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি. এম. সরফরাজ, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পটুয়াখালী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তাবৃন্দ, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি, শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।
প্রধান অতিথি মো: বোরহান উদ্দিন ভূঞা মহোদয় তাঁর বক্তব্যে পারস্পরিক শিখন কর্মসূচির পটভূমি, উদ্দেশ্য ও দীর্ঘ মেয়াদি প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। একই সাথে তিনি অবহিতকরণ কর্মশালার শুভ উদ্বোধন করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
