জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
আপনার শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ান,শিশু মৃত্যুর ঝুঁকি কমান – এই শ্লোগান কে সামনে রেখে রবিবার ৪ অক্টোবর থেকে ১৭ই অক্টোবর পর্যন্ত সারাদেশে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ইপিআই কেন্দ্র, স্বাস্থ্যসেবা কেন্দ্র, এবং কমিউনিটি ক্লিনিক গুলোতে ০৬ মাস থেকে ১১মাস একটি নীল ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত শুরু করে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে ১টি লাল রঙ্গের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে। আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আড়াইহাজারে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী কেন্দ্রে সকাল থেকেই স্বাস্থ্যবিধি মেনে সুশৃংখলভাবে লাইনে দাঁড়িয়ে অভিভাবকগন তাদের শিশুদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে নিতে দেখা যায়। ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন উদ্বোধনী বক্তব্যে সাংসদ বলেন, করোণা মহামারীর এই সময় একটি শিশু ও যাতে ভিটামিন এ ক্যাপসুল খাওয়া থেকে বিরত না থাকে , প্রয়োজনে খুঁজে বের করে প্রত্যেকটি শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনতে হবে, তাহলেই এই ক্যাম্পেইনের উদ্দেশ্য সফল হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তার বক্তব্য বলেন আড়াইহাজার উপজেলায় ১৭ তারিখ পর্যন্ত নির্ধারিত কেন্দ্রগুলোতে দক্ষ স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছা সেবকদের মাধ্যমে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি আরো বলেন যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি মেডিকেল টীম গঠন ও কন্ট্রোল রুম খোলা হয়েছে। ক্যাম্পেইন সফলতার জন্য সাংবাদিক সমাজ গণমাধ্যম ব্যক্তিত্ব, শিক্ষক ,সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বেচ্ছা সেবকদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ আশা করেন। তাই শিশুর সুস্থ্যতা নিশ্চিত করতে স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত সময়ে আপনার শিশুকে কমিউনিটি ক্লিনিকে ও স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসুন। আপনাদের কে অবশ্যই মাক্স পরিধান করে আসতে হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
