এইমাত্র পাওয়া

নারী ধর্ষণ প্রতিবাদে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি:
সাভারে নীলা রায় হত্যা, খাগড়াছড়ির প্রতিবন্ধী আদিবাসী কিশোরী ও সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধুকে জোড় করে নিয়ে গিয়ে ধর্ষণের প্রতিবাদে ও দ্রæত বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করে বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা।

মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম মহিলা পরিষদের সহসভাপতি শংকরী ঘোষ ও মধুবালা দেব, সাধারণ সম্পাদক প্রতিমা চৌধরী, সাংগঠনিক সম্পাদক ফাহমিদা আনাম লাজ, লিগ্যাল এইড সম্পাদক ঝুমা ঘোষ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সারাদেশে শিশু থেকে বৃদ্ধারা আজ নরপশুদের লালসার শিকার হচ্ছে। আইনের ফাঁক গলে অপরাধীরা ফিরে আসতে পারায় নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ আর খুন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সদাশয় সরকার ধর্ষণকারী-হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রæত বিচার কার্যকর করতে পারলে অপরাধ দমন নির্মূল সম্ভব হবে।
#


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.