নিজস্ব প্রতিবেদক :
আজ রোববার (২৭ সেপ্টেম্বর) থেকে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ভর্তির ওয়েবসাইটে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে। আগামী ১১ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ পাবে কলেজ-মাদরাসাগুলো।
তবে, রেজিস্ট্রেশন করার আগে ভর্তি নিশ্চায়ন করতে হবে শিক্ষার্থীদের।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়্যারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক রেজিস্ট্রেশন আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত চলবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো এ সময়ের মধ্যে ভর্তির ওয়েবসাইটে (http://www.xiclassadmission.gov.bd/) শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করবে।
বিষয়ভিত্তিক রেজিস্ট্রেশনের আগে শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়ন করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
