কওমির শিক্ষার দুই পরীক্ষার ফল প্রকাশ

নিউজ ডেস্ক।।

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর হিফযুল কুরআন ও ইলমুত তাজবীদ মারহালার ৪৩ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে গড় পাশের হার ৯১ দশমিক ৯৫ শতাংশ। হিফযুল কুরআন মারহালায় মোট পরীক্ষার্থী ২২ হাজার ৮৭৬ জন ও ইলমুত তাজবীদ মারহালায় ৯২৬ জন অংশগ্রহণ করে। স্টার মার্ক পেয়েছে ৫ হাজার ৮৬২ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ৯ হাজার ১২০ জন। এই দুই পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৯ হাজার ৫৪ জন পরীক্ষার্থী।

শনিবার বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মাদ যুবায়ের, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী আমিনুল হক ও মুহাম্মদ রফিকুল হক সমন্বয়ে পরীক্ষার ফলাফলের ফাইল বেফাকের মহাপরিচালক অধ্যাপক মাওলানা যোবায়ের আহমাদ চৌধুরীর নিকট হস্তান্তর করেন। এরপর তিনি ফলাফল ঘোষণা করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.