আইপিএলে আজ মুখোমুখি কলকাতা-হায়দরাবাদ

নিউজ ডেস্ক।।

আজ মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত আটটায়। এদিকে শুক্রবার চেন্নাইকে ৪৪ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে দিল্লি।

দুবাইয়ে টস হেরে ব্যাট করতে নামে দিল্লি। উদ্বোধনী জুটিতে ৯৪ রান তোলেন পৃথ্বী শ ও শেখর ধাওয়ান। ধাওয়ান ৩৫ রানে ফিরলেও হাফ সেঞ্চুরি তুলে নেন শ। পিযুষ চাওলার দ্বিতীয় শিকার হয়ে ফেরার আগে তার উইলো থেকে আসে ৬৪ রান। এরপর অধিনায়ক শ্রেয়াস আইয়ারের ২৬ ও ঋষভ পান্তের অপরাজিত ৩৭ রানে ভর করে ৩ উইকেটে ১৭৫ রানের পূঁজি পায় দিল্লি। জবাবে ৪৪ রানে ৩ উইকেট হারায় চেন্নাই।

এরপর আর কখনই জয়ের পথে ছিলোনা ধোনির দল। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৩১ রানে থামে চেন্নাই। ম্যাচ সেরা হয়েছেন পৃথ্বী শ। তিন ম্যাচে এটি চেন্নাইয়ের দ্বিতীয় হার।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.