নিউজ ডেস্ক।।
এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় শিক্ষার্থীদের ছাত্রাবাস ছাড়ার নির্দেশ দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার মধ্যে ছাত্রাবাস ছাড়ার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান হোস্টেল সুপার জামাল উদ্দিন।
জামাল উদ্দিন জানান, এমসি কলেজের অধ্যক্ষ আজ দুপুরে জরুরি বৈঠকের আহ্বান করেছেন। বৈঠকে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
হোস্টেল বন্ধ থাকলেও ছাত্ররা ছাত্রাবাসে থাকার বিষয়ে তিনি বলেন, কলেজ ও হোস্টেল বন্ধ রয়েছে। তবে কিছু শিক্ষার্থীরা টিউশনি করানোর কারণে হোস্টেলে আছেন। তবে এখন সবাইকে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। যারা এখন হল ছাড়বে না তাদের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
