
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ও উদ্ভিদবিদ্যার সহকারী অধ্যাপক সামছ আরা জাহান মারা গেছেন গত ১২ মে। কিন্তু মারা যাওয়ার চার মাসেরও বেশি সময় পর তাঁকে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক আদেশে তাঁকে ফরিদপুরের সদরপুর সরকারি কলেজে সহকারী অধ্যাপক (উদ্ভিদবিদ্যা) পদে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। অসুস্থ থাকায় সামছ আরা জাহান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে সংযুক্ত ছিলেন।
এই আদেশ দেখে চরম হতাশা প্রকাশ করেছেন তাঁর স্বামী সরকারি কর্মকর্তা মাহবুবুল আলম। এই ঘটনায় বিসিএস শিক্ষা ক্যাডারে কর্মকর্তাদের মধ্যেও সমালোচনা চলছে। তবে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি।
এ ছাড়া পিএইচডি করার জন্য প্রেষণ অনুমোদন হওয়া বিসিএস শিক্ষা ক্যাডারের আরেক কর্মকর্তা ও সহকারী অধ্যাপক (ভূগোল) নিগার সুলতানা পারভীনকে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে বদলি করা হয়েছে, যা হওয়ার কথা নয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল