মোঃ মোজাহিদুর রহমান:
বাগেরহাটের ফকিরহাটের লখপুরে শত বছরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাঐডাঙ্গা বি এল মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিতব্য চার তলা ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন গত ১৫ সেপ্টেম্বর ২০২০ রোজ মঙ্গলবার সকাল ১০টায় অনু্ষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন লখপুর ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয় সভাপতি এস এম আবুল হোসেন, দক্ষিণাঞ্চলের স্বনামধন্য প্রথম শ্রেণির ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স বেতাগা ট্রেডার্সের লিঃ এর পরিচালক আনন্দ দাশ, শিক্ষাবার্তা ডট কম পত্রিকার সহঃ সম্পাদক মোঃ মোজাহিদুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষকবৃন্দ। উধ্বমুখী প্রকল্পের এ ভবনটি প্রথম পর্যায়ে একতলা সম্পন্ন হবে। পরবর্তীতে ধাপে ধাপে চারতলা সম্পন্ন হবে। ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে দোয়া পরিচালনা করা হয়।
পরিশেষে উপজেলা চেয়ারম্যান ও আগত অতিথিবৃন্দ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব ঘুরে ঘুরে দেখেন। অতিথিবৃন্দ বিদ্যালয়ের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
