স্বাস্থ্যবিধি নামক ভাইরাস
করোনার চাইতে ও দাম্ভিক!
স্বাস্থ্যবিধি শব্দটি এখনএক গালি
স্বাস্থ্য বিধি এক প্রহসনের নাম
স্বাধ্যবিধি ধোকাবাজির শিরোনাম।
স্বাস্থ্য বিধি শব্দের শিক্ষিত
আবিস্কারকের চেয়ে
অশিক্ষিত কিংবা অর্ধশিক্ষিত
দরিদ্র খেটে খাওয়া মানুষ
ইতর,ভদ্র,বেপোরোয়া ও ভালো।
এ সব শাব্দিক স্টান্ট বাজি বাদ দিয়ে
প্রয়োজনের তাগিদে সব খুলে দিন।
সারা বিশ্ব মেনে নিয়েছে,
নিজের প্রয়োজনে নিজে
যতটুকু সম্ভব নিরাপদে থাকুন।
যা আপনি মানেন না
তা অপরকে বলবেন না।
যা আর সম্ভব নয়,তা বলে নিজেদের
বেহায়া প্রমানের কি দরকার?
স্বাস্থ্য বিধি থাকুক কাগুজে কানুনে,
স্বাস্থ্যবিধি মেনে শব্দটি এখন
কাগজে ভাষণে আর শুধু শিরোনামে,
আসুন,স্বাস্থ্যবিধি শব্দটি বাদ দিন।
যারা মরতে চায় মরুক,
যারা মারতে চায় মারুক।
মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে বলছি
স্বাস্থ্যবিধি এখন হায়াহীন প্রলাপ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
