এইমাত্র পাওয়া

মোবাইল অ্যাপের মাধ্যমে চিকিৎসাসেবা পাবে প্রান্তিক জনগোষ্ঠী

নিজস্ব প্রতিবেদক।।

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মোবাইল অ্যাপের মাধ্যমে চিকিৎসাসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির উদ্যোগে ‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ’ তৈরি করেছে। এই অ্যাপটি বাংলাদেশের চিকিৎসাখাতে নতুন অধ্যায় যুক্ত করবে বলে আশা করা হচ্ছে।

জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপের মাধ্যমে রোগীরা চিকিৎসকদের সাথে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন এবং বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।

‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপটি’র অনলাইনে শুভ উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, দেশে মহামারী বা দুর্যোগ মোকাবেলায় সবাইকে সর্বোচ্চ সচেতন ও সতর্ক থাকতে হবে।

দেশে দুধারার রাজনীতি চলছে- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, তিনি ঠিকই বলছেন, চলমান রাজনীতির দুটি ধারার একটি ৭১ এর চেতনায় বিশ্বাসী, অপরটি ৪৭ এর চেতনায় বিশ্বাসী। একদিকে মুক্তিযুদ্ধের চেতনায় সম্মৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রা, অপরদিকে সাম্প্রদায়িক ভাবধারায় দেশকে পেছনের দিকে টেনে নেওয়ার অপচেষ্টা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.