প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নিয়ে ফেসবুকে অশালীন ও আপত্তিকর মন্তব্য করায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক (সাময়িক বরখাস্ত) এ কে এম ওয়াহিদুজ্জামানকে চাকুরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করীম।
ফয়জুল করীম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নিয়ে ফেসবুকে অশালীন ও আপত্তিজনক মন্তব্য করায় এ কে এম ওয়াহিদুজ্জামান বিরুদ্ধে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা দায়ের করেন। ওয়াহিদুজ্জামান আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পাঠানোর দিনই তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর তিনি সম্ভবত জামিনে বের হন, কেননা তার ব্যবহৃত ফেসবুক আইডিটি অ্যাকটিভ দেখা যায়। তবে তাকে তার ঠিকানায় পাওয়া যায়নি
তিনি জানান, প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের নিয়ে ওই শিক্ষকের এ ধরনের অশালীন ও চরম আপত্তিজকর মন্তব্যের জন্য এবং তার নিরুদ্দেশ থাকার বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের চাকরি বিধি অনুযায়ী তদন্ত প্রক্রিয়ার বিভিন্ন ধাপ অনুসরণ করে অনুষ্ঠিত সিন্ডিকেটর ২০৯তম সভায় এ কে এম ওয়াহিদুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
