জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
আড়াইহাজার উপজেলার শম্ভুপুরার বাসিন্দা, শম্ভুপুরা মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা, শম্ভুপুরা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা ফখরুল ইসলাম রশিদী’র নামাজে জানাযা (বাদ আছর) শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, আড়াইহাজার পৌরসভার মেয়র আলহাজ্ব সুন্দর আলী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, শম্ভুপুরা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলমগীর হোসেন, আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক মজিবুর রহমানসহ সদস্য বৃন্দ, শিক্ষক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন সরকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ সহ হাজার হাজার মানুষ।

সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম বাবু বলেন, মাওলানা ফখরুল ইসলাম রশিদী একজন উত্তম চরিত্রের মানুষ ছিলেন। করোনা মহামারীতে তিনি জানাযা নামাজের জন্য নিজের উদ্যোগে একটি টিম গঠন করে দিয়েছেন। তাছাড়া তিনি আড়াইহাজার পৌরসভায় দুইটি মাদ্রাসা ও একটি মসজিদ প্রতিষ্ঠায় প্রশংসনীয় ভূমিকা পালন করেন। তিনি সুযোগ পেলেই মসজিদ মাদ্রাসার উন্নয়নের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়তেন। তিনি আমাকে ও মেয়রকে বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানের উন্নয়ন কাজে সার্বিক সহযোগিতা করার জন্য প্রচেষ্টা চালিয়ে তা বাস্তবায়নের ব্যবস্থা করেছেন।
বিদ্যালয়ের সভাপতি আলমগীর হোসেন ভাই মাওলানা ফখরুল ইসলাম রশিদী’র অসম্পূর্ণ মাদরাসার কাজ সম্পন্ন করতে যে ৫৮ শতাংশ জায়গা দিয়েছেন আমি এই কাজের জন্য ৫০ লক্ষ টাকা বরাদ্দের ঘোষণা দিলাম। সাংসদ ও পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, আজ মঙ্গলবার সোয়া ৮টার দিকে ঢাকার সিএম এইচ হাসপাতালে মাওলানা ফখরুল ইসলাম ইন্তেকাল করেন। তাঁর মৃত্যতে গোটা আড়াইহাজারে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। মৃত্যুকালে তিনি মা, ৬ ভাই, ২ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
