এইমাত্র পাওয়া

লংকাবাংলা ফাইন্যান্সের ১২% লভ্যাংশ অনুমোদন

নিউজ ডেস্ক।।

লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর ২৩তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে   সোমবার অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ এ. মঈন সভাটির সভাপতিত্ব করেন।

শেয়ার হোল্ডাররা ডিসেম্বর ৩১, ২০১৯ সমাপ্ত অর্থ বছরে প্রতিষ্ঠানটির নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং ৭.০০% নগদ লভ্যাংশ এবং ৫.০০% বোনাস শেয়ার অনুমোদন করে। বোর্ডের পরিচালকবৃন্দ মাহবুব উল আনাম, এম.ফখরুল আলম, স্বতন্ত্র পরিচালক মিসেস জায়তুন সাইফ, আবদুল মালেক শমসের, খাজা শাহরিয়ার, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং মোস্তফা কামাল এফসিএ, কোম্পানির সচিব সভায় অংশ নেন। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, খাজা শাহরিয়ার প্রতিষ্ঠানটির সার্বিক অবস্থা ও পারফরম্যান্স নিয়ে শেয়ারহোল্ডারদের প্রশ্নোত্তর প্রদান করেন


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.