বাগেরহাটের ডেমা ইউনিয়নে বৃক্ষ রোপন

রকিব হাসান রবি (বাগেরহাট জেলা প্রতিনিধি)।।
গত ০৫-০৯-২০২০ শনিবার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার বৃক্ষ রোপনের ঘোষণা কে সামনে রেখে বাগেরহাট -২ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ তন্ময় ভাইয়ের প্রেরণায় ১০ নং ডেমা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ মনি মল্লিক মহোদয় প্রায় ৩/৪ হাজার তাল গাছের বীজ রোপনের কর্মসূচি হাতে নিয়েছেন।

প্রথম দিনে খেগড়াঘাটের ওয়াফদা রাস্তার দুই পাশে তাল গাছের বীজ রোপনের মাধ্যমে কর্মসূচি শুরু করেন।চেয়ারম্যান মোঃ মনি মল্লিক বলেন প্রাকৃতিক দূর্যোগের সময় এলাকার গবাদী পশু, গাছপালা,ঘর বাড়ি,নব নির্মিত ভেড়ীবাধ রক্ষার জন্য তালগাছের বীজ রোপন কর্মসূচি হাতে নিয়েছি।

তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সন্তোষ্ট প্রকাশ করেছে এলাকাবাসী। এ সময় তার সার্বিক সহযোগিতায় ছিলেন শেখ মুজাহিদুল ইসলাম, শেখ বেনজির আহম্মেদ, দাউদ শেখ,কবির শেখ, সুদর্শন মন্ডল, নাসির উদ্দিন, সোহাগ মল্লিক, রবি গাজী ,খান খালিদ,মাহিন শেখ,মো:জিহাদ তরফদার, রিয়াদ শেখ,মোল্লা তরিকুল ইসলাম, শেখ সাদ্দাম প্রমুখ। ডেমা ইউনিয়নে গাছ লাগানোর এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.