মোঃ মাহমুদুল হাসান (মুক্তা), নাটোরঃ।।
নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মোঃ জাহাঙ্গীর আলম। ৩১ আগস্ট সোমবার সকালে তিনি বড়াইগ্রামের উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। বড়াইগ্রাম উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোছাঃ মোহাইমিনা শারমিন নবাগত ইউএনও কে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করেন। উল্লেখ্য, বড়াইগ্রামের সাবেক ইউএনও আনোয়ার পারভেজ গত ২৩ আগস্ট বদলী হয়ে গেলে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম বড়াইগ্রামের ইউএনও হিসেবে যোগদান করলেন।
তিনি বড়াইগ্রাম উপজেলায় যোগদান করে এলাকার আইন-শৃংখলা রক্ষায় বিশেষ করে সন্ত্রাস , জঙ্গীবাদ , বাল্যবিবাহ ও মাদক দমনে সকল রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও সকল জনগনের সহযোগিতা কামনা করেছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
