এইমাত্র পাওয়া

ছুটিতে শিক্ষার্থীদের নিজ বাসায় অবস্থানের নির্দেশ

অনলাইন ডেস্ক :

করোনার কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ে করোনাভাইরাসের সংক্রমণ রোধে শিক্ষার্থীদের নিজ নিজ বাসায় অবস্থানের নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি অভিভাবকরা নিশ্চিত করবেন। স্থানীয় প্রশাসন তা পর্যবেক্ষণ করবে। শিক্ষার্থীরা যাতে বাসস্থানে থেকে নিজ নিজ পাঠ্যবই অধ্যয়ন করে সে বিষয়টি সংশ্লিষ্ট অভিভাবকদের মাধ্যমে নিশ্চিত করবেন প্রধান শিষক্ষরা।

প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারিকৃত নির্দেশনা ও অনুশাসনসমূহ মেনে চলতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.