নিজস্ব প্রতিবেদক।।
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এর নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার করায় দুটি আইডির বিরুদ্ধে সাধারণ ডায়েরি করা হয়েছে। বুধবার দুপুরে চাঁদপুর সদর মডেল থানায় ডায়েরি করেন চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার।
সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এর নামে মিলি সুলতানা এবং জাইমা রহমান ফেসবুক পেজ থেকে মিথ্যা, বনোয়াট তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার হচ্ছে। ফলে একজন সাধারণ নাগরিক হিসেবে আমাকে মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। যা দণ্ডনীয় অপরাধও বটে।
ডা. দীপু মনির মতো সৎ এবং যোগ্য রাজনীতিকের নামে মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সমাজে অস্থিরতা সৃষ্টি হবে। তাই উক্ত আইডি এবং পেজের বিরুদ্ধে তদন্তপূর্বক সামাজিক নিরাপত্তা আইনে ব্যবস্থা নেওয়ার জন্য আপনাকে অনুরোধ করছি। সাধারণ ডায়েরির সঙ্গে উক্ত ফেসবুক অ্যাকাউন্ট, পেজের লিংক, মিলি সুলতানা এবং জাইমা রহমানের মন্তব্যের ফটোকপি থানায় জমা দেন সাধারণ ডায়েরির বাদী অধ্যক্ষ রতন কুমার মজুমদার।
উল্লেখ্য, এর আগেও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নামে ফেসবুকে মিথ্যা অপপ্রচার করায় অধ্যক্ষ রতন কুমার মজুমদার চাঁদপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। এছাড়া এধরনের অপপ্রচার করায় এর মধ্যে চাঁদপুর সদরের ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ৩ শিক্ষক কারাগারে আছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
