হুসাইন আহমদ।।
করোনা ভাইরাসের ভয়ানক আতঙ্কে প্রায় কয়েক মাস ঘরবন্দী ছিল মানবজাতি। গোটা বিশ্ব যার প্রভাবে কার্যত অচলাবস্থার সম্মুখীন হয়ে পড়েছিল।কোটি’রও বেশি মানুষ আক্রান্ত, আর মৃতের সংখ্যাও কম নয়। তার ভয়াল থাবা থেকে বাংলাদেশও রেহাই পায়নি। ফলে দেশের সকল শিক্ষা-প্রতিষ্ঠান,অফিস-আদালত,হাট-বাজার,ব্যাংক-বীমা সব কিছুই বন্ধ ঘোষনা করা হয়েছিল। কিন্তু সময়ের পরিক্রমায় ধীরে ধীরে সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে।খুলে দেয়া হচ্ছে অফিস-আদালত, হাট-বাজারসহ সমুদ্রসৈকতও।
আর অপরদিকে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দেশের সকল শিক্ষা-প্রতিষ্ঠান যে, বন্ধ ঘোষনা করা হয়েছিল। তা সুদীর্ঘ পাঁচ মাস যাবত বন্ধ রয়েছে।তা খোলার ঘোষনা এখনো পর্যন্ত হয়নি। আর তাই অনেক শিক্ষার্থী মানসিকভাবে দুর্বল হয়ে হীনমন্যতায় ভুগছে। স্বপ্ন পূরণের পথে উদ্যমতা হারিয়ে থমকে উঠছে। কারণ অবসর সময়টা কাজের চেয়ে অলসতায় আর ভুল পথেই বেশি অতিবাহিত হয়। তবে কেউ যদি এই অবসর সময়কে কাজে লাগায়। তাহলে সে জীবনে অনেক কিছুই অর্জন করতে পারবে। যারা জীবনে বড় কিছু হয়েছে। তারা জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র এই অবসর সময়কে অবশ্যই কাজে লাগিয়েছে। কথা হলো ক’জন আর তা কাজে লাগায়!
আর তাই অনেক শিক্ষার্থীই একথার উপর একমত যে, বর্তমান তাদের পড়ালেখার গতি অনেকটাই নিস্তেজ-নিষ্প্রভ হয়ে গেছে। পড়ালেখার সেই মূল গতি হারিয়ে ফেলছে। আর পড়ালেখায় সেই গতিরপূর্ণতা ফিরিয়ে আনা কোনভাবেই সম্ভব নয়, যদি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া না হয়।
তাই সচেতন শিক্ষার্থীদের মতামত হচ্ছে , আমাদের অপূরণীয় ক্ষতি হচ্ছে।আর শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ রেখে অনলাইন ক্লাসের মাধ্যমে বা তা ছাড়াও আরো যত মাধ্যম রয়েছে। তার মাধ্যমে সেই ক্ষতি পূরণ করা কোনভাবেই সম্ভব নয়। আর তা শুধুমাত্র দেশের সকল মাদরাসা শিক্ষার্থীদের ক্ষেত্রেই ধর্তব্য তা কিন্তু নয়।বরং এ ক্ষতিটা সকল শিক্ষার্থী তথা সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরই হচ্ছে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বর্তমান এই পরিস্থিতির কারণে দেশের শিক্ষার্থীদের একটি অংশ শিক্ষাধারা থেকেই পুরোপুরি ঝরে যাওয়ার আশংকা রয়েছে। অনেক শিক্ষার্থী বিপথগামীও হয়ে যাওয়ার আশংকা করা হচ্ছে। যা আমাদের জন্য, আমাদের দেশের জন্য সর্বপরি এ জাতির জন্য এক অপূরণীয় ক্ষতির কারণ হতে পারে।
অতএব, এ সকল বিষয় মাথায় রেখে ও ভালোভাবে বিবেচনা করে। স্বাস্থ্যবিধিসহ যাবতীয় সকল সুরক্ষাদির ব্যবস্থা নিশ্চিত করে, দেশের সকল শিক্ষা-প্রতিষ্ঠান খুলে দেয়া হোক। আর তা বর্তমান সময়ের দাবি ও সচেতন শিক্ষার্থীদেরও দাবি। আল্লাহ তায়ালা আমাদেরকে করোনা ভাইরাসসহ সকল প্রকার মহামারি থেকে হেফাজত রাখুন।আমিন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
