রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ওষুধ খেলে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি কমে বলে সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইস্ট অ্যাঙ্গিলিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণাটিতে বলা হয়ল, করোনা আক্রান্ত যে সব রোগী উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ওষুধ খেতেন, তাঁদের ৩৩ শতাংশের প্রাণ বেঁচেছে এই ওষুধের কারণে। শুধু তাই নয়, আইসিইউতে ভর্তি হওয়ার হাত থেকেও বেঁচেছেন তারা।
গবেষণাটি হাসপাতালে ভর্তি ২৮,৮৭২ জন রোগীর ওপর চালানো হয়েছে। এই রোগীদের মধ্যে এক তৃতীয়াংশ রোগীই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে অ্যাজিওটেনসিন কনভার্টিং এনজাইম ও অ্যাজিওটেনসিন রিসিপটার ব্লকারস ওষুধ খান। চিকিৎসকরা বলছেন যারা এই ওষুধ খাচ্ছেন, তারা দ্রুত সুস্থ হচ্ছেন বা তাদের মধ্যে সুস্থ হওয়ার হার বেশি।
গবেষকরা বলছেন এই রোগীদের ভেন্টিলেটর বা আইসিইউ-র সাহায্য নিতে হয়নি। সাধারণ ওষুধেই করোনা থেকে সুস্থ হচ্ছেন তারা। অ্যাজিওটেনসিন কনভার্টিং এনজাইম ও অ্যাজিওটেনসিন রিসিপটার ব্লকারস এই ওষুধ দুটি একদিকে যেমন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, তেমনই অ্যাজিওটেনসিন কনভার্টিং এনজাইম ২-এর পরিমাণ বাড়ায়। এছাড়াও এই ওষুধ ডায়াবেটিস ও কিডনির নান রোগও প্রতিহত করে বলে জানাচ্ছেন গবেষকরা।
এতদিন বলা হয়েছিল যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, তাদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। এছাড়াও বলা হয়েছিল করোনা আক্রান্ত অবস্থায় রক্তচাপের ওষুধ খেলে শারীরিক জটিলতা আরও বাড়তে পারে। কিন্তু এই গবেষণা সেই ধারণা ভুল প্রমাণ করল। গবেষকরা বলছেন উচ্চ রক্তচাপের ওষুধ খেয়ে কোনও করোনা আক্রান্তে রোগীর মধ্যে নতুন করে জটিলতা তৈরি হয়নি। বরং তা কমেছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
