জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ :
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা বাংলাদেশী হিসেবে নিজেকে বিশ্বদরবারে পরিচয় দিতে পারতাম না। বঙ্গবন্ধু একটি ইতিহাস, একটি সংগ্রাম। আপনাদেরকে সোনার সন্তান উপহার দিয়ে জাতির এই ঋণ শোধ করতে হবে। তাই আপনারা শিক্ষার্থীদের সেভাবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আমি বিশ্বাস করি।

২৪ আগস্ট সোমবার বীর মুক্তিযোদ্ধা এস এম মাজহারুল হক অডিটরিয়ামে আড়াইহাজার উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।
শিক্ষক সমিতির সভাপতি লোকমান হোসেনের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিন্দ্র কুমার মন্ডল, আড়াইহাজার পৌর মেয়র সুন্দর আলী, গোপালদী পৌর মেয়র হালিম সিকদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক জুয়েল, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, শিক্ষক নেতা গিয়াসউদ্দিন সরকার, প্রফেসর সাখাওয়াত হোসেন বুলবুল প্রমুখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
