কয়েকদিনেও বৃষ্টি কমার সম্ভাবনা নেই

নিজস্ব প্রতিবেদক।।

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সারাদেশে আরো কয়েকদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে জোয়ারের পানিতে উপকূলবর্তী বিভিন্ন এলাকা প্লাবিত হতে পারে বলে জানিয়েছে তারা। ফলে বন্যাপ্লাবিত অঞ্চলে ভোগান্তি বৃদ্ধি পেতে পারে।

আজ ২৩ আগস্ট, রবিবার সকালে দেয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, আগামী ৪৮ ঘন্টায়ও বৃষ্টিপাত কমার সম্ভাবনা নেই। বৃষ্টির চাপ বেশি থাকবে দেশের দক্ষিণাঞ্চলে।

ভারী বৃষ্টিপাতে উপকূলীয় জেলাগুলো ১ থেকে ২ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হতে পারে উল্লেখ করে পূর্বাভাসে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতেও বলেছে অধিদপ্তর।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, বৃষ্টিপাতের কারণে দেশের উপকূলীয় জেলা ও মধ্যাঞ্চলের নিচু এলাকাগুলোতে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। তবে চলমান বৃষ্টিতে দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হবার আশঙ্কা নেই বলে জানিয়েছে তারা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.