নিউজ ডেস্ক।।
বিশ্বব্যাপী দ্রম্নত ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) শেষ হতে দুই বছর সময় লাগতে পারে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডবিস্নউএইচও) মহাসচিব তেদ্রোস আধানম গেব্রিয়েসাস। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির সদর দপ্তরে করোনা পরিস্থিতি নিয়ে এক বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, তেদ্রোস আধানম গেব্রিয়েসাস বলেছেন, ১৯১৮ সালে বৈশ্বিক মহামারি স্প্যানিশ ফ্লু কাটিয়ে উঠতে প্রায় দুই বছর সময় লেগেছিল। আমি আশা করছি, করোনা মহামারি শেষ হতেও দুই বছর লাগতে পারে। এর মধ্যেই কমবে করোনা সংক্রমণ। প্রযুক্তির এ যুগে খুব অল্প সময়ে ভাইরাসটি ঠেকানো সম্ভব হতে পারে। তবে ভাইরাসটি আরও ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও যোগ করেন তিনি। তিনি আরও বলেন, বৈশ্বিক মহামারি স্প্যানিশ ফ্লুতে ১৯১৮ সালে বিশ্বের প্রায় ৫০ কোটি মানুষ আক্রান্ত হয়েছিলেন।
যা ছিল ওই সময় বিশ্বের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ। মারা গিয়েছিল প্রায় ৫ কোটি মানুষ। যার মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেরই ৬ লাখ ৭৫ হাজার মানুষ। অন্যদিকে, করোনাভাইরাসে এখন পর্যন্ত প্রায় আট লাখ মানুষের মৃতু্য হয়েছে। আক্রান্ত হয়েছেন ২২ দশমিক ৭ মিলিয়ন মানুষ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
