আড়াইহাজারে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ :

” জেনে,বুঝে বিদেশ যাই
অর্থ,সম্মান দুটোই পাই” – এই শ্লোগান কে সামনে রেখে আড়াইহাজার উপজেলায় বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যেগে ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সহযোগিতায় নিরাপদ, সুশৃংখল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতের জন্য জনসচেতনা সৃজনের লক্ষ্যে প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়। এ সময় ব্রিফিং করেন, উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, ওকাপের ফিল্ড অফিসার মো: আমিনুল হক, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্রমুখ।

সভায় জানানো হয় ৩১ অক্টোবর পর্যন্ত মুক্তিযোদ্ধা সন্তানদের আবেদনের প্রেক্ষিতে বিনা খরচে বিদেশ নিবে সরকার। তাছাড়া ও করোনার কারণে বিদেশ থেকে ফেরত আসা ক্ষতিগ্রস্থদের ও সহযোগিতা করবে সরকার। উপজেলা থেকে দক্ষ ও প্রশিক্ষিত শ্রমিক বিদেশে পাঠানোর লক্ষ্যে উপজেলা প্রশাসন কর্তৃক গৃহীত কর্মসূচীর বিষয়ে বিস্তারিত জানানো হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.