নিউজ ডেস্ক।।
বিভিন্ন শিক্ষা অফিস এবং সরকারি স্কুল-কলেজের কর্মচারীদের পিডিএস না থাকায় তাদের পদোন্নতি, শূন্যপদের তালিকা ইত্যাদি নিয়ে বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছিল মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরকে। এ সমস্যা নিরসনে কর্মচারীদের তথ্য সংগ্রহে একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে।
এ সফটওয়্যারে গত ১৬ জুলাইয়ের মধ্যে বিভিন্ন শিক্ষা অফিস এবং সরকারি স্কুল-কলেজের ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের অনলাইন পিডিএস পূরণের নির্দেশ দেয়া হয়েছিল। সে সময় বাড়ানো হয়েছে। আগামী ২৬ আগস্টের মধ্যে কর্মচারীদের অনলাইনে পিডিএস পূরণ করতে হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়, ১৬ জুলাইয়ের মধ্যে অনলাইনে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের স্বয়ং সম্পূর্ণ পিডিএস পুরণের নির্দেশনা দেয়া হয়েছিল। ইএমআইএস সেল থেকে প্রাপ্ত তথ্য মতে ইতোমধ্যে অধিকাংশ কর্মচারীর পিডিএস রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে এবং বর্তমানে অনলাইনে পিডএসের তথ্য পুরণ ও হালনাাদের কাজ চলছে। এ কর্মচারীদের অনলাইনে পিডিএস রেজিস্ট্রেশন বা পুরণের সমাসীমা আগামী ২৬ আগস্ট পর্যন্ত বাড়ানো হলো। আগামী ২৬ আগস্ট থেকে এ প্রক্রিয়া বন্ধ করা হবে। এ তারিখের পরে রাজস্বখাতভুক্ত কোন কর্মচারী নতুন করে পিডিএস রেজিস্ট্রেশন করতে পারবেন না। তবে, অনলাইনে পিডিএস হালনাগাদকরণ তথ্য অন্তর্ভুক্ত করা যাবে।
এই সময়ের মধ্যে যদি কোন দপ্তর-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের রাজস্বখাতে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের পিডিএস পূরণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
