মক্কা-মদিনার মসজিদ পরিচালনা কমিটিতে ১০ নারী

এবার মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদ পরিচালনা কমিটির ঊর্ধ্বতন পর্যায়ে ১০ নারীকে নিয়োগ দিয়েছে সৌদি সরকার। নারীর ক্ষমতায়নে বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে এ নিয়োগ দেয়া হয়েছে।

গতকাল ১৫ আগস্ট, শনিবার মক্কা-মদিনার মসজিদ পরিচালনা কর্তৃপক্ষের দেয়া এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায় বলে সংবাদ দিয়েছে আরব নিউজ।

বিবৃতিতে বলা হয়েছে, ‘গুরুত্বপূর্ণ নেতৃত্বস্থানে নারীর ক্ষমতায়ন গুরুত্বপূর্ণ একটি বিষয়। উন্নয়ন এবং অর্থনীতিতে এর প্রভাব প্রতিফলিত হবে।’

দেশটির সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম এসপিএ এ বিষয়ে জানায়, কমিটিতে নিয়োগ পাওয়া নারীরা পবিত্র দুটি মসজিদের কার্যক্রমে অংশগ্রহণ করবেন। সেসব কার্যক্রম নির্দেশিকা প্রণয়ন, নির্দেশ, প্রকৌশলী, প্রশাসনিক বা তদারকি পরিষেবা যাই হোক না কেন।

এদিকে গ্র্যান্ড মসজিদে আসা মানুষদের মধ্যে প্রায় অর্ধেকই নারী উল্লেখ করে পবিত্র কাবা শরীফের কিং আব্দুল আজিজ কমপ্লেক্সের উপ-প্রধান আব্দুল হামিদ আল-মালিকি বলেন, ‘কমিটিতে নারী নেতৃত্ব থাকলে আরো ভালো মানের সেবা নিশ্চিত করা যাবে।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.