জাতীয় শোক দিবসে শিক্ষক নেতাদের শ্রদ্ধা নিবেদন

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় বক্তারা বলেন, আজ ভয়াল ১৫ আগস্ট। ১৯৭৫ সনের এই দিনে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।

ইতিহাসের নিষ্ঠুরতম এই হত্যাকাণ্ডে বঙ্গবন্ধুর সহধর্মিনী, মহিয়সী নারী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর একমাত্র ভ্রাতা শেখ আবু নাসের, জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, কনিষ্ঠ পুত্র নিষ্পাপ শিশু শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মণি ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজু মণি, স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক ও জাতির পিতার ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, তাঁর ছোট মেয়ে বেবী সেরনিয়াবাত, কনিষ্ঠ পুত্র আরিফ সেরনিয়াবাত, দৌহিত্র সুকান্ত আব্দুল্লাহ বাবু, ভাইয়ের ছেলে শহীদ সেরনিয়াবাত, আব্দুল নঈম খান রিন্টু, বঙ্গবন্ধুর প্রধান নিরাপত্তা অফিসার কর্নেল জামিল উদ্দিন আহমেদ ও কর্তব্যরত অনেক কর্মকর্তা-কর্মচারী নৃশংসতার শিকার হন। আমরা ১৫ আগস্টে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত বিদেশে পলাতক খুনিদের অনতিবিলম্বে দেশে এনে বিচারের রায় কার্যকর করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, গিয়াস উদ্দিন সরকার প্রধান শিক্ষক সেন্ট্রাল করোনেশন উচ্চ বিদ্যালয় এবং সভাপতি আড়াইহাজার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, সাদেকুর রহমান কামাল সাধারণ সম্পাদক আড়াইহাজার উপজেলা শিক্ষক সমিতি এবং প্রধান শিক্ষক গোপালদী গার্লস স্কুল, ইয়াহিয়া স্বপন প্রধান শিক্ষক আড়াইহাজার মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, আব্দুল্লাহ আল মামুন অধ্যক্ষ ইউনাইটেড স্কুল এন্ড কলেজ, আনোয়ার উজ্জামান খান প্রধান শিক্ষক উজান গোবিন্দ বিনাইরচর উচ্চ বিদ্যালয়, মৃদুল কান্তি পাল প্রধান শিক্ষক রোকন উদ্দিন মোল্লা পাইলট উচ্চ বিদ্যালয়, সালাউদ্দিন আহমেদ প্রধান শিক্ষক পাঁচগাও বহুমুখী উচ্চ বিদ্যালয়, রহিমা আক্তার প্রধান শিক্ষক কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়, সোলায়মান মিয়া প্রধান শিক্ষক সুলতানসাদী উচ্চ বিদ্যালয়, জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদুল হক প্রমূখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.