ইবিতে ‘শত শব্দে বঙ্গবন্ধু’ শিরোনামে মন্তব্য লিখন প্রতিযোগিতা

অনলাইন ডেস্ক :

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘শত শব্দে বঙ্গবন্ধু’ মন্তব্য লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী ১৯ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থী মন্তব্য লিখতে পারবে।

রোটারী ক্লাব অব কুষ্টিয়া ওয়েস্ট- এর সহযোগিতায় ইসলামী বিশ্ববিদ্যালয় রোটার‍্যাক্ট ক্লাব এ প্রতিযোগিতার আয়োজন করে বলে জানা গেছে।

আয়োজকেরা জানান, প্রতিযোগিতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর শোককে কিভাবে শক্তিতে পরিণত করা যায়- এ নিয়ে মন্তব্য লিখতে হবে ১০০ শব্দের মধ্যে। মন্তব্য করতে হবে সংগঠগনটির ফেসবুক পেজে (Rotaract club of Islamic University, Kushtia) দেয়া পোস্টের কমেন্ট বক্সে।

আগামী ১৯ আগস্ট রাত ১২টা পর্যন্ত চলবে এ প্রতিযোগিতা। ২০ আগস্ট প্রকাশিত হবে ফলাফল। সেরা মন্তব্যের ভিত্তিতে ১০ জনকে প্রদান করা হবে সনদ ও পুরস্কার। বিজয়ী নির্ধারণে বিচারকমণ্ডলীর বিচারে ৭৫% এবং কমেন্টে রিঅ্যাক্টে ২৫% নম্বর বিবেচিত হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.