এমপি খোকনসহ পরিবারের ৭ সদস্যের করোনা

 রফিকুল আলম বকুল  , মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুর-২ আসনের   জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ  সাহিদুজ্জামান খােকন  ও তার  পরিবারের  ছয়জন সদস্য  করোনা  ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছেন । এছাড়াও জেলায়   বৃহস্পতিবার  আরও তিন জন আক্রান্ত  হয়েছেন ।

মেহেরপুর সিভিল সার্জন সুত্র জানা গেছে  এমপি  সাহিদুজ্জামান খোকন  ও তার পরিবারর সকলেই জ্বরে ভুগছিলেন । গত ১০ আগস্ট তারা নমুনা প্রদান করেন । নমুনা পরীক্ষা রিপোর্টে এমপি সাহিদুজ্জামান খােকন , তার স্ত্রী মহিলা আওয়ামী লীগ নেত্রী লায়লা আরজুমান বানু, বড় ছেলে সাইফ ছােট ছেলে সামিউজ্জামান ও রাজনতিক সহকারী শামীম, জাহিদ এবং রাশেদ।  আক্রান্ত  সকলেই সুস্থ  রয়েছন ।  তেমন কােন শারীরিক সমস্যা নেই বলে নিশ্চিত করেছেন এমপি সাহিদুজ্জামান।

এমপি পরিবার ছাড়াও গতকাল আরও তিন জন করানাভাইরাস সংক্রমন শনাক্ত হয়েছেন। এরা হচ্ছেন  মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানজার তুহিন রহমান ও হিসাব রক্ষক আজাদুর রহমান আজাদ এবং মুজিবনগর উপজলার আনদবাস গ্রামর এক কৃষক। । উল্লেখ্য যে মেহেরপুর ২ ( গাংনী)  আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বাংলাদেশে করোনা ভাইরাস এর শুরু থেকেই তিনি মানুষকে সহযোগিতা ও পাশে থেকে সাহস যুগিয়েছেন । তিনি গাংনীতে প্রতিদিন মানুষ  কে সচেতন করার জন্য  মাঠে থেকে কাজ করেছেন ।

নিজের গাড়িতে তিনি মাইক লাগিয়ে গাংনী উপজেলার ৯ টি ইউনিয়নের  প্রতিটা গ্রামে গিয়েব   মানুষকে  করোনা থেকে সচেতন করেছেন ও করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ মানুষ কে সহযোগিতার জন্য দিনরাত পরিশ্রম করে আজ তিনি নিজেই করোনা আক্রান্ত হয়েছেন । একজন সম্মুখ সারির যোদ্ধা হিসেবে মানুষের মনে দাগ কেটেছেন তার কাজের জন্য । গাংনীর মানুষকে করোনা পরিস্থিতিতে তিনি অস্বাভাবিক পরিশ্রম করে সচেতন করেছেন ও সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আজ তিনি করোনা আক্রান্ত হয়েছেন । প্রতিদিন  তিনি এক এক পেশার মানুষকে সাহায্য দিয়েছেন ।  তিনি গাংনীতে ব্যাপক জনপ্রিয় একজন জনপ্রতিনিধি ও  ফ্রন্টলাইন করোনা যোদ্ধা ।

গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে এই করোনা পরিস্থিতিতে তিনি দলের মানুষ কে রাতদিন সহযোগিতা করেছেন । করোনা পরিস্থিতিতে অনেক জনপ্রতিনিধি যখন বাড়িতে  থেকে বের হননি তখন তিনি করোনার প্রথম দিন থেকেই জনগনের পাশে থেকে মাঠ পর্যায়ে সারাদিন কাজ করেছেন ।  তিনি গাংনীর শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে ব্যাপক ভুমিকা পালন করছেন । দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে তিনি কাজ করে যাচ্ছেন । তিনি সবার  কাছে দোয়া চেয়েছেন ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.