এইমাত্র পাওয়া

মেয়েদের জন্য খুলছে ক্রিকেটের দুয়ার

ছেলেদের ঐচ্ছিক অনুশীলন চলাকালীন মেয়েদের মাঠে ফেরার অনুমতি দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । আজ থেকে ঐচ্ছিক অনুশীলন শুরু করতে পারবেন রুমানা, সালমা, জাহানারারা।

ঈদের আগ থেকে জাতীয় দল ও পুলের ক্রিকেটাররা ব্যক্তিগত অনুশীলন করেছেন। ঈদের পর তাদের দল ভারী হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে মুশফিক, মাহমুদউল্লাহ, মুমিনুলরা অনুশীলনে নেমেছেন। তাদের দেখানো পথ ধরে এবার মাঠে ফিরতে যাচ্ছেন মেয়েরা।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামসহ বগুড়া ও খুলনায় একক অনুশীলন করবেন নয় ক্রিকেটার।মিরপুরে অনুশীলন করবেন শামিমা সুলতানা, শারমিন সুপ্তা, জাহানারা আলম, নাহিদা আক্তার ও লতা মন্ডল। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক রুমানা আহমেদ ও সালমা খাতুনের অনুশীলন করার কথা। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন করবেন খাদিজাতুল কুবরা ও শারমিন সুলতানা।

প্রত্যেকের সময় আলাদা করে বেঁধে দেওয়া হয়েছে। ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি ইনডোরে ব্যাটিং ও ইনডোরের আউটারে বোলিংয়ের জন্যও আলাদা করে রাখা হয়েছে সুনির্দিষ্ট সময়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.