ঈদের ছুটি শেষে খুবি খুলবে রোববার

ঈদুল আজহার ছুটি শেষে রোববার (৯ আগস্ট) খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) খুলছে। এ দিন থেকে পুনরায় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম শুরু হবে।

শনিবার (৮ আগস্ট) খুবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান  এ তথ্য জানান।

এর আগে গত ২৬ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় ঈদুলল আজহার ছুটি ঘোষণা করা হয়। ৭ ও ৮ আগস্ট সাপ্তাহিক ছুটি শেষে ৯ আগস্ট খুলবে খুবি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.