নিউজ ডেস্ক।।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব ড. মোঃ জাহেদুল হাসান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তিনি করোনার উপসর্গ নিয়ে গত ২৭ জুলাই অফিসার্স ক্লাব ঢাকায় অবস্থিত আইইডিসিআরের বিশেষ বুথে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরেরদিন বিকালে তার করোনা পরীক্ষার পজেটিভ রিপোর্ট আসে। আক্রান্তের পর থেকে ২ আগষ্ট তারিখ পর্যন্ত তিনি আইসোলেশনে ছিলেন।
পরে ৩ আগষ্ট তার স্বাস্থ্যের অবনতি ঘটলে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি হন।বর্তমানে তার স্বাস্থ্যের উন্নতি ঘটছে মর্মে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
ড. মোঃ জাহেদুল হাসান মূলত সরকারের উপসচিব, তিনি প্রেষণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব হিসেবে কর্মরত আছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
