শ্রীলঙ্কা সরকারের সবুজ সংকেত পেলে অক্টোবরে দেশটিতে যাবে বাংলাদেশ। আইসিসির এফটিপি অনুযায়ী শ্রীলঙ্কার সাথে তিন ম্যাচ টেস্ট সিরিজ হওয়ার কথা থাকলেও এখন দুই দেশের বোর্ডের সমঝোতায় টেস্টের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার পরিকল্পনা রয়েছে।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান মধ্য অক্টোবর থেকে সিরিজ দুটি হওয়ার কথা জানিয়েছেন।
আকরাম জানান, ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ দল কলম্বোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করতে পারে এমন সব পরিকল্পনা সম্পূর্ণ করে রাখা হয়েছে।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন এই টেস্ট সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জুলাই-আগস্টে। অক্টোবরে সিরিজ শুরু নিয়ে সবকিছুই নির্ধারিত হয়ে আছে, এখন শুধু অপেক্ষা শ্রীলঙ্কার সরকারের সবুজ সংকেত।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
