এইমাত্র পাওয়া

ডিপিই’র ডিজি মো. ফসিউল্লাহ করোনায় সংক্রমিত

নিজস্ব প্রতিবেদক:

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. ফসিউল্লাহ মহামারী করোনায় (কোভিড-১৯) সংক্রমিত হয়েছেন। গত বুধবার (৫ আগস্ট) নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজেটিভ আসে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন গণমাধ্যমকে জানান, ডিজি মো. ফসিউল্লাহ নিজ বাসায় চিকিৎসাধীন আছেন।

ডিজি মো. ফসিউল্লাহ সরকারের সচিব পদমর্যাদার (গ্রেড-১) একজন কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স শেষে বিসিএসের নবম ব্যাচে ১৯৯১ সালে প্রশাসন ক্যাডারে যোগ দেন। বর্তমান পদে যোগদানের আগে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) মহাপরিচালক ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.