এইমাত্র পাওয়া

লালমনিরহাটে শিক্ষাবৃত্তি বিতরণ

সবুজ আলী আপন,লালমনিরহাট।।

বৃহস্পতিবার সকালে লালমনিরহাটের কালীগঞ্জে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ।
উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে ভাইস চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকার ও নাজনীন রহমান এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
২০১৯- ২০ অর্থবছরের উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থায়নে বিভিন্ন পর্যায়ের ৩ শ ৬৫ জন শিক্ষার্থীর মাঝে স্বাস্থ্যবিধি মেনে এসব শিক্ষাবৃত্তি বিতরণ শুরু হয়েছে। প্রসঙ্গত শিক্ষাখাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে শিক্ষাবান্ধব নানামূখী উদ্যোগ বাস্তবায়ন করে চলছেন রংপুর বিভাগে শিক্ষায় শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.