নিউজ ডেস্ক।।
করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে বাসায় থেকে অফিস করার যে সুযোগ দেয়া হয়েছিলো তা আর থাকছে না। এখন থেকে বাসা থেকে আর অফিস করতে পারবেন না সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। আগের মতো অফিসে গিয়ে অফিস করতে হবে।
মন্ত্রণালয়গুলোকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। ৬ আগস্ট, বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন এ তথ্য জানিয়েছেন।
সচিব শেখ ইউসুফ হারুন জানান, এখন থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক নিয়মে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস করতে হবে। বাসায় থেকে কিংবা রোস্টারে কাজ করার আর কোনো সুযোগ নেই। তবে অসুস্থ, বয়স্ক ও সন্তানসম্ভবা কর্মকর্তারা অফিসে আসতে পারবেন না, সেটাও বলা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয়কে এ নির্দেশনা কার্যকর করতে বলা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
