আলোচিত অতিরিক্ত সচিব মাহবুব কবির ওএসডি

নিউজ ডেস্ক।।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব এবং বিভিন্ন কাজের জন্য আলোচিত অতিরিক্ত সচিব মাহবুব কবিরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তিনি রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন।

বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মাহবুব কবির নিজেই এই খবরটি ফেসবুকে দেন। তাতে আজ রাত রাতে নয়টা পর্যন্ত চার হাজার আট শ জন মন্তব্য করেন এবং শেয়ার হয় পাঁচ হাজারের বেশি। আর প্রতিক্রিয়া জানান ২৪ হাজারের বেশি মানুষ।

সম্প্রতি এক ফেসবুক সাক্ষাৎকারে সব সেক্টরে দুর্নীতি বন্ধে ১০ জন কর্মকর্তাকে নিয়ে তিনি দায়িত্ব পালনের ইচ্ছাপোষণ করে বক্তব্য দিয়েছিলেন, যা খুবই আলোচিত হয়। এর আগে নিরাপদ খাদ্য কর্তপক্ষে দায়িত্ব পালনের সময়ও তাঁর কিছু কাজ প্রশংসিত হয়েছিল। রেলে প্রায় ১৫ হাজার নিয়োগ হওয়ার কথা, সেখানেও স্বচ্ছতা আনার ঘোষণা দিয়েছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.