এইমাত্র পাওয়া

চট্টগ্রাম সিটিতে প্রশাসক নিয়োগ

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এই পদে নিয়োগ পেলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ খোরশেদ আলম সুজন।

আজ মঙ্গলবার স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে এই তথ্য জানিয়েছেন ।এতদিন চট্টগ্রাম সিটির মেয়রের দায়িত্বপালন করে আসছিলেন আ জ ম নাছির উদ্দীন। তাঁর মেয়াদ আগামীকাল বুধবার শেষ হবে। এ কারণে আজ প্রশাসক নিয়োগ করা হলো।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.