নিজস্ব প্রতিনিধি।।
রাজধানীর উত্তরায় পথচারীকে মারধরের মামলায় টিকটক ভিডিও নির্মাতা অপুকে আদালতে নেয়া হয়েছে। এ ঘটনায় আদালতে ৩ দিনের রিমান্ড চাইবে পুলিশ। এর আগে উত্তরার সেক্টর-৬ থেকে গত রাতে তাকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।
হামলার শিকার রবিন জানান, তিনি ও তার বন্ধুরা উত্তরার ৮ নম্বর সেক্টরের পাবলিক কলেজের সামনে আড্ডা দিচ্ছিলেন। সেখানে অপু ৬০ থেকে ৭০ জন বিভিন্ন বয়সের কিশোর নিয়ে লাইকি ও টিকটক ভিডিও বানাচ্ছিল। সেখানেই বসে চিৎকার-চেঁচামেচি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করছিল তারা। এসময় প্রাইভেট কার নিয়ে গলি থেকে বের হওয়ার সময় রাস্তা বন্ধ দেখে গাড়ির হর্ন বাজান রবিন। সরে যেতে বলেন তাদের। এতেই ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে রবিনের উপরে হামলা চালায় অপু।
হামলায় রবিনের মাথা ফেটে যায়। এই ঘটনায় উত্তরার পূর্ব থানায় দায়ের করা মামলায় গ্রেফতার হয় অপু।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
