এইমাত্র পাওয়া

চার মাস পর খুলেছে রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্স

নিজস্ব প্রতিনিধি।।

অবশেষে সীমিত আকারে খুলে দেয়া হয়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্য রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্স। প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের কারণে চার মাসের বেশি সময় বন্ধ থাকার পর গতকাল ৩ আগস্ট, সোমবার থেকে খুলে দেয়া হয় এই বিখ্যাত দর্শনীয় এলাকাটি।

এ বিষয়ে রাঙ্গামাটি পর্যটন কেন্দ্রের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া বলেন, ‘জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করে তার পরামর্শের ভিত্তিতে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে পর্যটন কেন্দ্র খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’

ইতোমধ্যেই কক্সবাজার-চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় পর্যটন কেন্দ্র চালু করা হয়েছে উল্লেখ করে তিনি আরো জানান, তাই আপাতত সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে জেলার সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কমপ্লেক্সটি দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে।

তবে তিনি জানান, পর্যটন কমপ্লেক্সটি খুলে দিলেও সামাজিক দুরত্ব ও মাস্ক ছাড়া কাউকে পর্যটন কেন্দ্রে ঢুকতে দেয়া হবেনা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.