নিউজ ডেস্ক ।।
শিক্ষাবার্তা পরিবারের অন্যতম সদস্য মো. নুরুজ্জামানের বাবা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আবদুছ ছালাম (৬৯) আজ সকাল ৬টায় কিডনি জনিত কারনে গফরগাঁও হাসপাতালে মারা গেছেন- ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। আলহাজ্ব মো: আবদুছ ছালাম গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার ছিলেন। তিনি কৃষি কর্মকর্তা হিসেবে বাংলাদেশের বিভিন্ন স্থানে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ,দুই মেয়ে , স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আলহাজ্ব মো: আবদুছ ছালাম এর প্রথম নামাজের জানাযা গফরগাঁও রেলস্টেশন জামে মসজিদ মাঠে বাদ জুহর, দ্বিতীয় জানাযা গ্রামের বাড়ি বাসুটিয়া বাদ আসর অনুষ্ঠিত হবে। জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হবে।
শিক্ষাবার্তা পরিবার গভীরভাবে শোকাহত।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
