২৪ ঘণ্টায় করোনা কেড়ে নিল আরও ৫৪ প্রাণ

নিজস্ব প্রতিবেদক।।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১০ হাজার ৭৮ টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ২৭৫ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর শনিবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৯২৮ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জন। এর মধ্যে ১ হাজার ৭৯২ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ২৩ হাজার ৮৮২ জন।

দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে রবিবার দুপুরে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.