নিউজ ডেস্ক।।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চার দিন সংবাদপত্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন (নোয়াব)। এ ছুটির মধ্যে কোনও দৈনিক পত্রিকা বের হবে না। গতকাল নোয়াব সভাপতি এ কে আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ জুলাই শুক্রবার থেকে ৩ আগস্ট সোমবার পর্যন্ত ঈদুল আজহার ছুটি পালন করা হবে। তাই আগামী ১ আগস্ট শনিবার থেকে ৪ আগস্ট মঙ্গলবার পর্যন্ত কোনও পত্রিকা প্রকাশ করা হবে না।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
