নিজস্ব প্রতিনিধি।।
ষষ্ঠ আন্তর্জাতিক ইয়োগা দিবস (আইডিওয়াই) উদযাপিত হয় ২১ জুন। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ভারত সরকারের আয়ুস মন্ত্রণালয়ের সংস্কৃতি সম্পর্ক বিষয়ক ভারতীয় কেন্দ্র (আইসিসিআর) এবং ঢাকাস্থ ভারতীয় দূতাবাস যৌথভাবে আয়োজন করে ‘আমার জীবন, আমার যোগ শীর্ষক ব্লগিং প্রতিযোগিতা’।
ফেসবুক টুইটার এবং ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিযোগিতায় অংশ গ্রহণ ও পরিচালনা করা হয়। শুক্রবার (২৩ জুলাই) ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশের উপস্থিতিতে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি সম্পন্ন করা হয় এবং ১৮ জন পুরস্কার বিজয়ীর প্রশংসাপত্র সেখানে প্রদর্শিত হয়।
যারা বিজয়ী হয়েছেন পরবর্তীতে তাদের কাছে এই প্রশংসাপত্রগুলো পৌঁছে দেয়া হবে। পুরস্কার বিতরণীর এই ভার্চুয়াল অনুষ্ঠানে হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাশ বলেন, কোভিড-১৯ এর এই মহামারিকালীন সময়ে আয়ুর্বেদ এবং যোগ আমাদের মনকে শিথিল করতে এবং আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে ব্যাপক সহায়তা করে। যোগ ব্যয়াম ও আয়ুর্বেদ চাপ ও উদ্বেগ হ্রাস করতেও সহায়তা করে। নিয়মিত যোগব্যায়াম অনুশীলনে ধ্যান শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এবং আয়ুর্বেদের ভেষজ চিকিৎসা মনকে শান্ত করে এবং দেহকে বিষমুক্ত করতে ও পুনর্জীবিত করতে সহায়তা করে।
প্রতিযোগিতায় ৬টি বিভাগের মোট ১৮ জনকে নগদ পুরস্কার ও সনদ দেওয়া হয়। ছয় বিভাগের মধ্যে পেশাদার বিভাগ (মহিলা এবং পুরুষ) প্রথম পুরস্কার ২৫ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ২০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ১৫ হাজার টাকা। প্রাপ্ত বয়স্ক (১৮ বছরের বেশি) বয়সীদের ক্ষেত্রে প্রথম পুরস্কার ২০ হাজার টাকা, দ্বিতীয় ১০ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ৫ হাজার এবং যুব বিভাগে অর্থাৎ ১৮ বছরের কম বয়সীদের ক্ষেত্রে প্রথম পুরস্কার ১০ হাজার, দ্বিতীয় পুরস্কার ৮ হাজার এবং তৃতীয় পুরস্কার ৪ হাজার টাকা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
