আইপিএল শুরু ১৯ সেপ্টেম্বর!

নিজস্ব প্রতিনিধি।।

টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হতেই আইপিএল আয়োজনে দরজা খুলে যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সামনে। কবে এই আসর মাঠে গড়াবে তা নিয়ে আগ্রহের শেষ নেই ভক্তদের। বিসিসিআই আগেই নিশ্চিত করেছে করোনা মহামারির মধ্যে এবারের আইপিএল হবে সংযুক্ত আরব আমিরাতে। এবার ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রের বরাত দিয়ে সম্ভাব্য দিনক্ষণও প্রকাশ করেছে।

ভারতের একাধিক সংবাদ মাধ্যম বলছে, ১৯ সেপ্টেম্বর থেকে আইপিএলের ১৩তম আসর মাঠে গড়াবে। ফাইনাল হবে ৮ নভেম্বর। আরব আমিরাতের তিন শহর দুবাই, আবুধাবি ও শারজায় আইপিএলের ম্যাচগুলো হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে খবরগুলোতে।

প্রসঙ্গত, ২৯ মার্চ থেকে আইপিএলের ১৩তম আসর শুরুর কথা থাকলেও করোনার কারণে টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়।

অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গত সোমবার বিশ্বকাপ স্থগিত করে আইসিসি। এরপর আইপিল নিয়ে তৎপর হয় বিসিসিআই। আগে থেকেই যারা বিশ্বকাপ স্থগিতের অপেক্ষায় ছিল।

অফিসিয়ালভাবে আইপিএলের দিনক্ষণ ঘোষণা সময়ের অপেক্ষা বলে জানাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.