বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের মুখপাত্র জনাব মোঃনজরুল ইসলাম রনি এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জনাব মোঃ মেজবাহুল ইসলাম প্রিন্স এক বিবৃতিতে- আজ বৃহস্পতিবার অবিলম্বে এমপিওভুক্ত শিক্ষকদের উচ্চতর গ্রেড প্রদানের বিগত ১২জুলাই|
২০২০তারিখের আদেশ প্রত্যাহার করে এমপিওভুক্তি থেকে ১০বছর হিসেবে উচ্চ তর গ্রেড প্রদান করার নতুন প্রজ্ঞাপন জারি করার জোর দাবী জানান। একই সাথে নেতৃবৃন্দ আজ অর্থ মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচচ শিক্ষা বিভাগের সচিবসহ অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিনকে চিঠি দিয়ে বলেন-বিএড স্কেল কোন উচ্চ তর গ্রেড হতে পারে না।
বিএড হলো একাডেমিক কার্যক্রম এবং শিক্ষকরা তাদের শিক্ষার মানকে উন্নত করতে আলাদা একটা ডিগ্রি অর্জন করেন।অনেকেই বিএড সহ এমপিওভুক্ত হোন,অনেকেই আবার পরে বিএড ডিগ্রি নেন।২০১৮ সালের এমপিও নীতিমালায়ও বলা আছে চাকরিতে যোগ দানের ৫বছরের মধ্যে বিএড অর্জন করতে হবে।কাজেই বিএড থেকে ১০বছর হিসেবে উচ্চতর গ্রেডপ্রদানের অর্থ মন্ত্রণালয়ের মতামত যুক্তিযুক্ত নয় বরং এটি শিক্ষার গুণগত মান উন্নয়নের পরিপন্থী।উল্লেখ যে উচ্চতর গ্রেড কখন থেকে দেয়া হবে তার পক্ষে-বিপক্ষে মতামতের জন্য বিগত ২২|০৬|২০২০ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ের অনুবিভাগে চিঠি দেয়া হলে বিগত ১২জুলাই বিএড স্কেল থেকে হিসেব করে ১০বছর পরে ১টি উচ্চতর গ্রেড প্রদান করার আদেশ দেন এবং আদেশে বলা হয় শিক্ষকরা কেউ ২টির বেশি উচ্চতর গ্রেড পাবে না।
বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি জনাব মোঃ নজরুল ইসলাম রনি বলেন-শিক্ষকদের সারা জীবনের একটি মাত্র টাইমস্কেল ২০১৫ সালের পর থেকে বন্ধ।৮ম জাতীয় পে স্কেল বাসতবায়নের পর শিক্ষকদেরকে দুটি উচ্চতর গ্রেডপ্রদানের কথা থাকলেও তা এখনো বাসতবায়ন হয়নি।বিএড স্কেলকে উচচতর গ্রেড ধরে ১০বছর হিসেবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান করলে অনেক শিক্ষকগণ অর্থনেতিক ভাবে যেমন ক্ষতি গ্রস্ত হবে তেমনি শিক্ষকতা থেকে অনেকেই মুখ ফিরিয়ে নিবে।
বিগত১২|৭|২০২০ তারিখের আদেশ অবিলম্বে প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান শিক্ষক নেতৃবৃন্দ।
বাংলাদেশ শিক্ষক সমিতির(বাশিস)পক্ষ থেকে শিক্ষকদের ২৫%ঈদবোনাস এর পরিবর্তে পূর্ণাঙ্গ ঈদবোনাস,সরকারী নিয়মে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান সহ মুজিববর্ষেই সকল শিক্ষা প্রতিষ্ঠান এক সাথে জাতীয়করণ ঘোষণায় প্রয়োজনীয় বাজেট এর যোগান ও আন্তরিক সহযোগিতা কামনা করেন অর্থ সচিব আব্দর রউফ তালুকদার এবং শিক্ষা সচিব জনাব মাহবুব হোসেন এর নিকট।
আবেদন পত্রে প্রতিষ্ঠান প্রধানসহ সকল শিক্ষক-কর্মচারীদের ২টি উচ্চ তর গ্রেড প্রদান সহ অনার্স মাস্টার্স শিক্ষকদেরকে অবিলম্বে এমপিওভুক্ত,কলেজ শিক্ষকদের অনুপাত প্রথা বাতিল এবং পদোন্নতি,এমপিওভুক্ত শিক্ষকদের ঐচ্ছিক বদলি প্রথা চালু,দারুল আহসান বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডি শাখার বিএড সার্টিফিকেট ধারীদের এমপিওভুক্তকরণ,প্রধান শিক্ষকদের বেতন কোড সংশোধন করে ৭ এর পরিবর্তে ৬কোডে বেতন প্রদান,অবিলম্বে এমপিও নীতি মালা ২০১৮ সংশোধনসহ শিক্ষক হয়রানি বন্ধ করতে জোর দাবী জানান শিক্ষক নেতৃবৃন্দ।প্রেস রিলিস
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
