৭৭১ জন শিক্ষক এবং ৩৯৯ জন কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত

নিউজ ডেস্ক ।।

বিভিন্ন স্কুল-কলেজের ৭৭১ জন শিক্ষক এবং ৩৯৯ জন কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর।

সোমবার এমপিও কমিটির ভার্চুয়াল সভায় এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।

মাউশি অধিদপ্তর সূত্রে জানা যায়, ৭৭১ জন শিক্ষকের মধ্যে বরিশাল অঞ্চলের ২৬ জন, চট্টগ্রামের ১১৫ জন, কুমিল্লার ২৬ জন, ঢাকার ১৩৫ জন, খুলনার ৯৫ জন, ময়মনসিংহের ১৩৫ জন, রাজশাহীর ৬৩ জন, রংপুরের ১১৮ জন, সিলেট অঞ্চলের ২১ জন এবং হাতে হাতে আবেদন করা ১ জন শিক্ষক রয়েছেন।

কলেজের ৩৯৯ জন কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ১৭ জন, চট্টগ্রামের ১৫ জন, কুমিল্লার ৯ জন, ঢাকার ১০ জন, খুলনার ৬৯ জন, ময়মনসিংহের ১৮ জন, রাজশাহীর ৬৯ জন, রংপুরের ৮২ জন, সিলেট অঞ্চলের ৩ জন এবং হাতে হাতে আবেদন করা ১ জন কর্মচারী রয়েছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.