ডাকসু নির্বাচনে অনিয়ম: সেই ঢাবি শিক্ষকের পদাবনতি

নিউজ ডেস্ক ।।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ২০১৯ সালের নির্বাচনে অনিয়মে জড়িত থাকার দায়ে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ শবনম জাহানকে চাকরিচ্যুত না করে পদাবনতি করা হয়েছে।শাস্তি হিসেবে ড. শবনম জাহানকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক পদে অবনতি করা হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাবির সিন্ডিকেট সদস্য ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, গত বছরের ডাকসু নির্বাচনের সময় বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের ভোটগ্রহণে অনিয়মের সাথে ওই শিক্ষকের জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হওয়া এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে গত ২৯ বছরের মধ্যে প্রথম ২০১৯ সালের ১১ মার্চ ডাকসু নির্বাচন হয়।

নির্বাচনের ভোটে অনিয়মে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শবনম জাহানকে তাৎক্ষণিকভাবে হলের প্রাধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছিল।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.