সৌদিতে ৩১ জুলাই ঈদুল আজহা

সৌদি আরবে সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ৩১ জুলাই শুক্রবার দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে।

সৌদি আরবের সুপ্রিম কোর্ট সোমবার এ ঘোষণা দিয়েছে। খবর গাল্ফ নিউজ ও খালিজ টাইমসের।

খবরে জানা যায়, সোমবার আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি বলে শীর্ষ ধর্মীয় কাউন্সিল সিদ্ধান্ত দিয়েছে, মঙ্গলবার হবে জিলকদ মাসের শেষ দিন। বুধবার থেকে শুরু হবে জিলহজ মাস। আর জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা উদযাপন হবে। এ হিসেবে ৩১ জুলাই শুক্রবার কোরবানির ঈদ উদযাপন হবে সৌদিতে।

অপরদিকে ৩১ জুলাইয়ের আগের দিন সৌদিতে পালিত হবে হজ, যদিও করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে এবার মুসলমানদের এই ধর্মীয় আনুষ্ঠানিকতা সীমিত পরিসরে পালন করা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.