নগদ অর্থ দিয়ে অর্থনীতি সচল করতে হবে: অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তীতুমির

নিউজ ডেস্ক ।।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাজ গবেষণা গ্রুপের নিয়মিত আয়েোজনের ধারবাহিকতায় অনুষ্ঠিত হয়ে গেল ওয়েবনারের (ওয়েব সেমিনার) ১৯তম পর্ব। ‘কোভিড-১৯ এবং জনসাধারণ’ শীর্ষক আলোচনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপম্যান্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক এবং বেসরকারী গবেষণা সংস্থা উন্নয়ন অন্বেষণের চেয়ারম্যান ড. রাশেদ আল মাহমুদ তীতুমির। ১৭ জুলাই, ২০২০ খ্রিষ্টাব্দ রোজ শুক্রবার রাত নয়টায় (বাংলাদেশ সময়) ওয়েবনারটি অনুষ্ঠিত হয়।

ওয়েবনারে অংশ নিয়ে আলোচক কোভিড-১৯ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক পুর্নগঠনের গুরুত্ব বিষয়ে আলোকপাত করেন। আলোচক আরো বলেন, আমাদের দেশে স্বাস্থ্য, শিক্ষা এসব কেন্দ্রীকরণ করে রাখা হয়েছে এসব বিকেন্দ্রীকরণ করতে হবে এবং বড় বড় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া সকল জনগুরুত্বপূর্ণ বিষয়ে স্থানীয়ভাবে সিদ্ধান্ত নিতে হবে। আর এ জন্য যদি আমাদের সংবিধানের সংশোধন দরকার হয় তবে তাও করতে হবে। সর্বোপরি অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তীতুমির আরও বলেন আমাদের যেসব কর্মী বাহিনী তাদের কাজ হারিয়েছেন তাদের জন্য কাজের ব্যবস্থা করতে হবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারলে আমারা বর্তমানের মহামারীসৃষ্ট সংঙ্কট থেকে উত্তরণ পেতে পারব।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কৃষ্ণ কুমার সাহার পরিচালনায় ওয়েবনারটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তের সাংবাদিক, গবেষক, এনজিও কর্মী, শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। উল্লেখ্য, মহামারি করোনা ভাইরাসের সংকটকালে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা চলমান রাখার লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাজ গবেষণা গ্রুপ (Social Research Group) নিয়মিতভাবে ওয়েবনারের (ওয়েব সেমিনার) আয়োজন করে আসছে। এখানে উল্লেখ্য যে, বর্তমান সময়ে এধরনের অনেক ওয়েবনার দেখাগেলেও সেগুলো ঢাকা কেন্দ্রিক হওয়ায় মফশ্বল শহরগুলোর তেমন প্রতিনিধিত্ব থাকে না বিধায় আয়োজকরা এই ধরনের আয়োজন করছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.